Friday, 9 November 2018

Baje Shobhab Prithwi Raj ft Rehaan


কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে
কাছে আসা আসি আর হবে না,,

চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে
ভালো বাসা বাসি আর হবে না,,

শত রাত জাগা হবে থালে ভাত জমা রবে
খাওয়া দাওয়া কিছু মজা হবে না,,

হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে
এই মন ভেঙ্গে যাবে জানো না,,

আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,
আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,

ভুলভাল ভালোবাসি কান্নায় কাছে আসি
ঘৃণা হয়ে চলে যায় থাকি না,,

কথা বলি একা একা সেধে এসে খেয়ে ছেঁকা
কেনও গাল দাও আবার বুঝিনা,,

খুব কালো কোন কোনে গান শোনাবো গোপনে
দেখো যেনো আর কেও শোনেনা,,

গান গেয়ে চলে যাবো বদনাম হয়ে যাবো
সুনাম তোমার হবে হোকনা,,

আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,
আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,

যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো
খেলে ধরা কোনো খানে রবে না,,

আমি ছুয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে
গলে যাবে যে বরফ গলে না,,

আমি গলা বেঁচে খাবো কানের আসে পাশে রব
ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না,,

কারো একদিন হবো কারো একরাত হবো
এর বেশি কারো রুচি হবে না,,

আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,
আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,

কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে
কাছে আসা আসি আর হবে না,,

চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে
ভালো বাসা বাসি আর হবে না,,

শত রাত জাগা হবে থালে ভাত জমা রবে
খাওয়া দাওয়া কিছু মজা হবে না,,

হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে
এই মন ভেঙ্গে যাবে জানো না,,

আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,
আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,






No comments:

Post a Comment